ইতালি • ইমিগ্রেশন • বিজ্ঞপ্তি

রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু, ৫ থেকে ৯ অক্টোবরের স্লট উন্মুক্ত

Written by admin

ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। রোমস্থ বাংলাদেশ দূতাবাস কনস্যুলার সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই সিস্টেমের মাধ্যমে আগামী ০৫ থেকে ০৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের কার্যক্রম উন্মুক্ত রাখা হয়েছে।

যারা এই সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন, NVR, সত্যায়ন সহ অন্যান্য কনস্যুলার সেবা নিতে চান, তাদেরকে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য অনুরোধ করা হয়েছে।

অ্যাপয়েন্টমেন্টের ওয়েবসাইট: https://bdembassyrome.com

দূতাবাস সূত্রে জানা গেছে, শৃঙ্খলা বজায় রাখা এবং দালমুক্ত সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো সেবা প্রদান করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে। একটি অ্যাপয়েন্টমেন্টের বিপরীতে একজনই সেবা গ্রহণ করতে পারবেন।

প্রবাসীদের ভুয়া তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

About the author

admin

Leave a Comment